সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভোলায় সন্ধ্যারাতে অগ্নিকাণ্ডে নৌ পুলিশ থানাসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:: ভোলার ইলিশায় অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ পুলিশ থানাসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- বুধবার সন্ধ্যা ৭টার দিকে জংশন বাজারের ব্যবসায়ী মো. কালুর দোকানের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মো. শাহিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ইলিশা নৌ পুলিশ থানা, জাহাঙ্গীরের টিনের দোকান, ফারুকের কাঠের দোকান, সাইফুলের ফার্মেসি, সাহাবুদ্দিনের খাবার হোটেল, নিজামের গার্মেন্টস, মফিজের পেট্রলের দোকান, ইসমাইলের হার্ডওয়ারের দোকান, পরিমলের জুয়েলার্স, আরিফের মুদি দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের নৌ থানার প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরিয়ে ফেলি। আগুন দ্রুত ছড়িয়ে পরায় অন্যান্য মালামাল সরিয়ে নেয়া সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়-ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহামান, মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন এবং ওসি তদন্ত মো. আরমান হোসেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় সন্ধ্যারাতে অগ্নিকাণ্ডে নৌ পুলিশ থানাসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০