সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

স্বরূপকাঠিতে ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক হাসানের লাশ ৭ দিন পরে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাইশারী এলাকায় সন্ধ্যা নদীতে অর্ধ গলিত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে হাসানের পিতা এমদাদ হাওলাদার এসে ছেলের লাশ শনাক্ত করে তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জে নিয়ে যান। স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে গত বুধবার সন্ধ্যার পর মালবাহি ট্রলারের ধাক্কায় ‘মায়ের দোয়া’ নামের শ্রমিক বাহী অপর একটি ট্রলার ডুবিতে শ্রমিক হাসান (৩৫) নিখোঁজ হন। হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে। মিকচার মেশিনসহ ষ্টিলবডির শ্রমিকবাহি ট্রলারটি স্বরূপকাঠির বালিহারি যাওয়ার পথে কৌরিখাড়া খেয়াঘাট এলাকায় সন্ধ্যানদীতে একটি মালবাহি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে করে লোকজন ছুটে গিয়ে ৭ শ্রমিককে উদ্ধার করে। কিন্তু শ্রমিক হাসান নিঁখোজ হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.আরিফুজ্জামান শেখের নেতৃত্বে ডুবুরিরা ট্রলারটি উদ্ধার করতে পারলেও শ্রমিক হাসান নিখোঁজ ছিল। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০