সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিএনপির ভেতরে সংকট চরমে: ওবায়দুল কাদের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে।

আজ সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানান।
সেতু মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হদেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না উল্লেখ করে বলেন, এ দেশ সমৃদ্ধ হলে,অর্থনীতির ভীত মজবুত হবে। কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সব অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে। বিএনপি ভোটারদের ওপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির ভেতরে সংকট চরমে: ওবায়দুল কাদের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০