সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার শিক্ষক আশরাফুল আলম ফয়েজী (৪৫) গাজীপুরের কাপাসিয়ার দস্যুনারায়নপুর (ফকিরবাড়ীর) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে এবং দস্যুনারায়নপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: আলম চাঁদ জানান, ৮ বছর বয়সী নির্যাতিত ওই ছাত্র মাদ্রাসায় আবাসিকভাবে থেকে পড়াশুনা করতো। এ সুযোগে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক ওই ছাত্রকে বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেন।

গত ২ ডিসেম্বর ওই ছাত্র নিজ বাড়িতে ফিরে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরে মাদ্রাসায় ফিরে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই ছাত্রের মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে তার মা বাদি হয়ে রোববার কাপাসিয়া থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০