সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় শিক্ষকদের মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কুষ্ঠিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে সরকারের প্রতি দেশব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রবিবার সকাল সাড় দশটায় শিক্ষক সমিতির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ উল্লেখযোগ্য সহকারী শিক্ষকমন্ডলীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মানবন্ধন চলাকালিন সময়ে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সভায় শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,
সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হাওলাদার, ছয়গ্রাম স্কুল এ্যান্ড করেজের অধ্যক্ষ মো. নাসির ইকবাল, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতার ভাস্কর্যে হামলা মানে বাঙ্গালী জাতি, দেশ, মানচিত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্তের উপর স্বাধীনতা বিরোধীদের হামলা। ইসলাম শান্তির ধর্ম, ফতোয়াবাজরা ইসলামের শত্রু, এই সকল ফতোয়াবাজদের কারনে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে জানিয়ে তাদের প্রতিহত করতে দেশে আরেকটি যুদ্ধ দরকার বলে মন্তব্য করেন তারা। আর সেই যুদ্ধে স্বাধীনতার স্ব-পক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করারও আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় শিক্ষকদের মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০