সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাইকে করে এসে বরের সামনে থেকেই বউকে নিয়ে পালালো প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাইকে করে এসে বরের সামনে থেকেই বউকে নিয়ে পালালো প্রেমিক। ভারতের জলপাইগুড়ির কোতোয়ালীতে ঘটেছে এমন ঘটনা। বিয়ে করে বাড়ি ফেরার পথে রীতিমত সিনেমার কায়দায় বরের গাড়ি আটকে বউ নিয়ে উধাও হয়েছেন প্রেমিক।

এই ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। জলপাইগুড়ি শহর সংলগ্ন তেহাত্তর মোড় যেটি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় সেখানে এই ঘটনা ঘটে।
বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে পাত্র ও তার পরিবার যখন পাত্রীকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন এ ঘটনা ঘটে। এসময় চার যুবক দুটি বাইক নিয়ে তাদের পথ রোধ করে। গাড়ি থেকে পাত্র ও পাত্রীর পরিবারকে বের করে এসময় মারধর করা হয়। পরে পাত্রীকে তারা নিয়ে যায়। এসময় উপস্থিত সকলের মোবাইল ও গয়না নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
ফেরার পথে ঐ চার যুবক পাত্রকে হুমকি দেয় যদি শিলিগুড়ি যাবার পর পাত্রপক্ষ পাত্রীকে ফেরত নেওয়ার চেষ্টা করে তাহলে তারা কড়া ব্যবস্থা নেবে।
কোতোয়ালী থানার কাছে পাত্রপক্ষ অভিযোগ করে, পাত্রী সম্ভবত তাদের সঙ্গে থাকতে চায় না। তার অন্য কোন জায়গায় সম্পর্ক থাকতে পারে বলে অভিযোগে জানান তারা। তাদের দাবি, যাওয়ার সময় পাত্রী কোন প্রতিবাদও করেনি।
পাত্রীকে তাদের প্রয়োজন নেই জানিয়ে বরপক্ষ এখন শুধু মোবাইল এবং গয়না ফিরে পেতে চান। পুলিশের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। পরে পুলিশ নিরাপত্তার সঙ্গে তাদের পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইকে করে এসে বরের সামনে থেকেই বউকে নিয়ে পালালো প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০