সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বরিশালে ছাদ বাগানিদের মাঝে চারা বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের ছাদ বাগানিদের মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত জাতের আখ এবং ভিয়েতনামী জাতের উন্নত মানের ড্রাগন চারা বিতরণ করা হয়েছে।

‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে আজ শনিবার বেলা ১১টায় নগরীর পলিটেকনিক রোডে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদ বাগানে চারা বিতরণ করা হয়।

মো. খাইরুল আলম এই চারা বিতরণে পৃষ্ঠপোষকতা করেন। অনুষ্ঠানে নগরীর ৪০ জন ছাদ বাগানির মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত মানের আঁখ, ভিয়েতনামী স্ব-পরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নত মানের টমেটোর বীজ বিতরণ করা হয়। এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদ বাগানি শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণের আয়োজন করায় অনেকেই ছাদ বাগানে উৎসাহিত হবেন বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ছাদ বাগানিদের মাঝে চারা বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০