সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশাল হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং দুইটি প্রাইভেটকার জব্দ। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ০৩.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য সরবরাহ করার জন্য দুইটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গোপালগঞ্জ-কোটালিপাড়া-বরিশাল হতে পটুয়াখালী জেলার কুয়াকাটার উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০৪.৫৫ ঘটিকায় কৌশলগতভাবে বরিশাল জেলার আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় দুইটি সাদা রংয়ের প্রাইভেটকার চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালকদ্বয় সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন গাড়ীর চালকদ্বয় এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্তিত র‌্যাব সদস্য গাড়ি দুটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আজাহারুল ইসলাম বাবু(২৭), পিতাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সাং- দক্ষিণ বারপোতা, থানাঃ বেনাপোল পোর্ট এবং (২) মোঃ ফয়সাল মাহমুদ(২৩), পিতাঃ মোঃ শাহাজুল ইসলাম, সাং- বেনাপোল ভবের বেড়, থানা- বেনাপোল পোর্ট, সর্ব জেলাঃ যশোর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত প্রাইভেটকার দুইটি তল্লাশি করে ৪৩৭ (চারশত সাইত্রিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২,৪০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী দুইটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় আরও ¯^ীকার করে যে, তারা যোগসাযোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বরিশাল আগৈঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০