সম্রাট থেকে মাদকের গটফাদার সাগর: আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ৬৭০ বার পড়া হয়েছে

মো:জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
দর্শনা জয়নগর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাগর(২০) মাদক সম্রাট থেকে এখন মাদক চোরাচালানের “গটফাদার”।
দর্শনা জয়নগর বি ও পি এলাকার মাদক ব্যবসায়ের গটফাদার এখন সাগর। চুয়াডাঙ্গা জেলার মাদক চোরাচালান কারবারের বিশেষ একটি ঘাটি জয়নগর।
তথ্যসূত্রে জানা যায়, জয়নগর বর্ডার সীমান্তে মাদক চোরাচালান অনেক ব্যক্তিই করে থাকেন কিন্তু সবার থেকে খ্যাতি সম্পন্ন হচ্ছে “সাগর”। শুধু এটাই শেষ নয়, সাগর ইউনিটবদ্ধ ব্যক্তিবর্গ নিয়ে এই চোরাকারবার করে থাকে। কিছু দিন আগেও সাগরকে মাদক মামলার কারণে জেল খাটতে হয়েছিল। এবং সাগর জেল থেকে বাড়ি ফিরলে সাগরের মা-বাবাও পুলিশের কাছে গিয়ে ভুল স্বীকার করে এবং মাদক ব্যবসা না করার আশ্বাস দেন। তবুও কোন লাভ হয়নি, সাগর তার কালো শক্তি পদার্পন করে মাদকের চোরাকারবার চালিয়ে যাচ্ছে।
জয়নগর বসবাসরত ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, সাগর মাদকের প্রত্যেকটি পন্যের চোরাকারবার করে থাকে। সাগরকে অনেকবার গ্রামের লোকসাধারন নিষেধ করলেও কোন লাভ হয়নি। তবে এভাবে চোরাকারবার চলতে থাকলে যুবসমাজ নষ্ট হয়ে যেতে পারে।
এমতাবস্থায় জন সাধারণ বিজিপি সিও এবং পুলিশ সুপারকে বিষয়টি অবগত করছেন।


























