সন্ধ্যারাতে ইউপি সদস্যকে করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: গোপালগঞ্জের সদর উপজেলায় এক ইউপি সদস্যকে (মেম্বর) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারের কাছাকাছি এলাকায় হামিদুল শরীফ নামের জনপ্রতিনিধিকে গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহত হামিদুলের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। হত্যার কারণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার রাত ৮টার দিকে গোপীনাথপুর বাজার থেকে হামিদুল শরীফ রিকশাভ্যানযোগে নিজ বাড়ি শরীফপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন- লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত পরবর্তী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’


























