সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

আগামী সপ্তাহে ভয়াবহ শৈত্যপ্রবাহ আসছে: শীতে কাঁপবে গোটা দেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আগামী সপ্তাহ থেকে বরিশালসহ সারাদেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে বাড়তে পারে হিমেল বাতাস ও কুয়াশা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দপ্তরটির আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর থেকে দেশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এসময় সাধারণত রাতের তাপমাত্রা কমতে থাকবে। এছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রী সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী সপ্তাহে ভয়াবহ শৈত্যপ্রবাহ আসছে: শীতে কাঁপবে গোটা দেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০