সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মঠবাড়িয়ায় চার স্ত্রীর স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় চার স্ত্রীর স্বামী সোবাহান পেয়াদা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে থানা পুলিশ উপজেলার কবুতরখালী গ্রামের হাসেম হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়। নিহত সোবাহান প্যাদা ওই গ্রামের মৃত. তুজাম্বর পেয়াদার ছেলে। সে ৭ সন্তানের জনক।

স্থানীয় চৌকিদার খলিলুর রহমান জানান, বুধবার সকালে শামীম ও কাঞ্চন নামে দুই যুবক রক্তাক্ত অবস্থায় লাশ পরে থাকতে দেখে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিহত সোবাহান পেয়াদা দক্ষিণ কবুতরখালী ব্রিজ সংলগ্ন আল আমিনের দোকানে চা পান করার সময় বলেছিলো রাতে তৃতীয় স্ত্রী হেলেনার কাছে যাবে। নিহত সোবাহান পেয়াদা তার চাচাতো ভাগ্নি রাবেয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

তৃতীয় স্ত্রী হেলেনা বেগম জানান, ওই রাতে সে (নিহত সোবাহান পেয়াদা) আমার কাছে আসেনি। সকালে শুনতে পাই আমার স্বামী খুন হয়েছে।

খবর পেয়ে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে তাকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন পূর্বক অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় চার স্ত্রীর স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০