সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

করোনা আক্রান্ত কনের অভিনব পদ্ধতিতে বিয়ে (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিয়ের সব কিছু ঠিকঠাক। হঠাৎ করোনা শনাক্ত হল কনের। কিন্তু তাই বলে বিয়ে বন্ধ হয়নি। অভিনব পদ্ধতিতে করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ে করলেন এক দম্পতি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশের কেলওয়াড়া এলাকার করোনা সেন্টারে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা রীতিমত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, বর ও কেন দুজনই পিপিই পরে বিয়ের আসরে বসে আছেন। করোনার নিয়ম মেনেই তারা এ বিয়ের আয়োজন করেছেন বলে দেখা যাচ্ছে ভিডিওতে।

নীল রঙের একটি পিপিই পরে আছে বর, হাতে দস্তানা। মুখের সামনে ফেস শিল্ড, আর মাথায় পাগড়ি। কনের পরনের লাল বেনারসী শাড়ি ঢেকে গেছে পিপিইর আড়ালে। পুরোহিতের পরনেও সাদা পিপিই। তার ভিতর থেকেই অবিরত মন্ত্রোচারণ করে চলেছেন তিনি। এভাবেই করোনা আক্রান্ত কনের বিয়ে সম্পন্ন করা হয়।
সংবাদ সংস্থা এএনআই এই ঘটনাটির একটি ভিডিও পোষ্ট করে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মহামারি পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান দেখে মুগ্ধ হন অনেকে। তবে কেউ কেউ আবার সমালোচনাও করেছেন।
এই বিয়ের অন্যতম পৃষ্ঠপোষক সেখানকার স্থানীয় চিকিৎসক ডা. সম্পত রাজ নগর জানান, করোনা বিধি মেনে এলাকার প্রশাসনের অনুমতি নিয়ে এই বিয়ে সম্পন্ন করা হয়েছে। কনের পক্ষ থেকে শুধুমাত্র তার বাবাকে বিয়েতে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যাতে তিনি কন্যাদান করতে পারেন।
অন্যদিকে, আরও দুজন প্রতিনিধি ছিল। যাদের মধ্যে একজন পুরোহিতকে সাহায্য করার জন্য, অন্যজন বিয়ের নানা সামগ্রী জোগাড় করে দেওয়ার জন্য। প্রত্যেককেই পিপিই পরিয়ে ফেস শিল্ডের আবরণে ঢেকে তারপর বিয়েতে হাজির করা হয়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত কনের অভিনব পদ্ধতিতে বিয়ে (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০