সংবাদ শিরোনাম ::
বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। নির্বিকার স্বামী পাশে বসেই গভীর মগ্ন মোবাইলে গেম খেলায়। সোমবার ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। রবিবার সেই ঝামেলাই চরমে ওঠে।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী নির্বিকার চিত্তে, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার বদলে পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছে। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনও কাজকর্ম করত না।

সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত। রবিবার অশান্তি চরমে ওঠায় স্বামী ধারালো কাঁচি নিয়ে চড়াও হয় স্ত্রীয়ের উপর।
এ ঘটনার সময় এই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না। পরে তাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০