সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক সড়কসংলগ্ন তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি।
আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। পরে আইজিপি ভবনের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তবে আইজিপি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র‌্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, এবং বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

একদিনের সফরে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালে আসেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এর মধ্যে রয়েছে বরিশাল পুলিশলাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশলাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০