সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ঝালকাঠিতে সরকারদলীয় এক সাংসদের মেয়ের ছবি অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ প্রচার করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রাব্বীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমানের করা মামলায় রোববার রাতে শহরের সাধনার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেখ রাব্বীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর মামা চাঁন মিয়া বলেন, কেউ তাঁর (রাব্বীর) ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে তাঁকে বিপদে ফেলেছেন। এ বিষয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তাঁকে আটক করে।

মামলার এজহারের বরাত দিয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রাব্বী তাঁর নিজ নামের ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ৫ ডিসেম্বর (শনিবার) রাতে এক সাংসদের মেয়ের ছবিসহ আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভিন্নজনের কাছে প্রচার করেন। সেখানে সাংসদ সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন শেখ রাব্বী।

ঘটনা জানতে পেরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রোববার রাতে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন। মামলা রেকর্ডের কিছুক্ষণ পর রাত ৯টার দিকে সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি খলিলুর রহমান জানান, আজ সোমবার দুপুর ১২টায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে শেখ রাব্বীকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমান মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পাশাপাশি রাব্বীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০