সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে দলীয় কার্যালয় চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে শেষ হয়।

মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এইচ এমন জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর ৬নং ওয়ার্ডের কমিশনার আতিকুর রহমান শামীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দিপসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে মৌলবাদী চক্রের বিষ দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০