সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নগত টাকাসহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ এক নারী ও এক পুরুষ আসামি আটক করেছে৷ শনিবার (৫ই ডিসেম্বর) বেলা দেড়টার সময় উপজেলার মোক্তারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো জীবননগর উপজেলার মাধবখালি গ্রামের মৃত বাকের আলীর ছেলে রহমান (৪৮) এবং মোক্তারপুর গ্রামের আলেফ উদ্দিনের স্ত্রী খদেজা বেগম।

পুলিশ জানায়, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে থানার একদল চৌকস পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে৷

এ সময় ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ দুই আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসা নির্মূল করার লক্ষ্যে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে থানার পুলিশ সদস্যরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নগত টাকাসহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০