সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বউ ফেরত চাই’, শ্বশুরবাড়ির সামনে স্বামীর ধরনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
এ যেনো সিনেমার কাহিনী! স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে তোলা ছবি দিয়ে সাজানো পোস্টার। যাতে বিয়ে রেজিস্ট্রির প্রমাণপত্রও সাটানো; লেখা- ‘৭ বছরের প্রতারণা’, ‘বিচার চাই’। হাতে ‘বউ ফেরত চাই’ সম্বলিত প্লাকার্ড। স্ত্রীর বাড়ির সামনে এভাবেই ধরনায় বসেন এক স্বামী।

ঘটনাটি ভারতের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, শনিবার (৫ ডিসেম্বর) ‘শ্বশুরবাড়ি’র সামনে ধরনায় বসেছেন প্রেমিক-স্বামী সৌমেন দত্ত। তার দাবি, তার বউকে ফেরত দিতে হবে, তা না হলে তিনি ধরনা চালিয়ে যাবেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের আশ্বাসে ধরনা থেকে বিরত হন সৌমেন।
স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অশোকনগরের মানিকতলার সৌমেনের সঙ্গে দেবীনগরের গার্গী দাসের সাত বছরের সম্পর্ক। সাড়ে তিন বছর আগে তারা রেজিস্ট্রি বিয়ে করেন। আইনি বিয়ে করলেও উভয়েই নিজ নিজ বাড়িতে থাকতেন। সৌমেন উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশুনা করেননি। গার্গী পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। সৌমেনের দাবি, গার্গীর পড়াসহ অন্যান্য খরচও নিয়মিত দিচ্ছিলেন তিনি।

তবে এই মসৃণ সম্পর্কে সম্প্রতি বাধা হয়ে দাঁড়ায় গার্গীর পরিবার। গার্গীর বাড়ির লোকজন তাকে সৌমেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলে। তারপর থেকেই সৌমেন গার্গীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না।
আরো পড়ুন: জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিলেন মুসলিমরা
তার দাবি, ফোনেও তার সঙ্গে গার্গীকে কথা বলতে দেয়া হচ্ছে না। এমনকি গার্গীর মা এবং ভাই তাকে ফোনে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সৌমেন। তারা গার্গীর সঙ্গে তার সাত বছরের সম্পর্ক এবং রেজিস্ট্রি বিয়ে সব কিছুই অস্বীকার করছেন।
তবে বিষয়টি যখন ধরনায় গড়ায় তখন এলাকায় শোরগোল পড়ে যায়। আর তাতে হস্তক্ষেপ করে সমাধানের আশ্বাস দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বউ ফেরত চাই’, শ্বশুরবাড়ির সামনে স্বামীর ধরনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০