সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

কৃত্রিম সূর্য বানাল চীন, তাপমাত্রা দেড়শ মিলিয়ন ডিগ্রির বেশি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন। শুক্রবার (৪ ডিসেম্বর) সফলভাবে এইচএল-২ এম টোকামাক পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। চুল্লিটি চীনের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ ও শক্তির কারণে একে ‘কৃত্রিম সূর্য’ বলা হয়।

২০০৬ সাল থেকেই পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করণ তৈরির কাজ করছিল চীন। এবার তা পূর্ণ আকারে তৈরি করে তা চালুও করে ফেলল। এই কৃত্রিম সূর্যের ফলে দেশের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল বলে দাবি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের।

কৃত্রিম সূর্য কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয়। পারমাণবিক অস্ত্র বা বিদ্যুৎ চুল্লিগুলোতে নিউক্লিয়ার ফিশন পদ্ধতিকে কাজে লাগানো হয়। এই প্রক্রিয়ায় যাতে পারমাণবিক নিউক্লিয়াসগুলো ক্রমাগত ভাঙতে থাকে। কিন্তু কৃত্রিম সূর্যতে কাজে লাগানো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া, যা পারমাণবিক নিউক্লিগুলোকে একীভূত করে। কৃত্রিম সূর্যের ক্ষেত্রে গরম প্লাজমা ফিউজ করার জন্য একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। এর ফলে ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে, যা সূর্যের কোর অংশের উত্তাপের চেয়ে ১০ গুণ বেশি।

চীনের বৃহত্তম ও আধুনিক এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী উৎস উন্মুক্ত করা সম্ভব বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। গরম প্লাজমা দ্রবীভূত করতে এই এটি ব্যবহার করে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র, এর ফলে এর তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টপকে যেতে পারে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এই চুল্লির অবস্থান। গত বছরের শেষদিকে এটি তৈরির কাজ সম্পন্ন হয়েছিল। চীনা বিজ্ঞানীদের আশা, যন্ত্রটি একটি শক্তিশালী ক্লিন এনার্জি, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসবিহীন শক্তির উৎসের সম্ভাবনা খুলে দিতে পরে।

চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে, পারমাণবিক ফিউশন শক্তির বিকাশ যে শুধুমাত্র চীনের কৌশলগত শক্তির চাহিদার সমাধান করবে তা-ই নয়, ভবিষ্যতে চীনের জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্যও এটি তাত্পর্যপূর্ণ। তবে ফিউশন প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। কৃত্রিম সূর্য চালু করতে খরচ হয়েছে আনুমানিক ২২৫০ কোটি মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃত্রিম সূর্য বানাল চীন, তাপমাত্রা দেড়শ মিলিয়ন ডিগ্রির বেশি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০