সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বরিশালে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অপরাধে ১৪ জনকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের হিজলা উপজেলা লাগোয়া মেঘনা নদী চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অপরাধে ১৪ জনকে আটক করে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে ওই ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে তুলে তাদের প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়েছে। হিজলা উপজেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি শুক্রবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসনের ওই সূত্রটি জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ‘চর দুর্গাপুর লঞ্চ ঘাট’র পূর্ব পাশে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কাটতেছিল এমন একটি খবর আসে। পরবর্তীতে পুলিশ নিয়ে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ হানা দিয়ে মো. আলম (২৯) মো. আরিফুল ইসলাম (৩২) এবং মো. শাহিন হাওলাদারসহ (৩০) ১৪ শ্রমিককে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তুলে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ জানান, কিছুদিন ধরে অসাধু চক্র হিজলা উপজেলাধীন নদীতে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে গতকাল বিকেলে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ১৪ জনকে আটক করা হয়। আটকদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অপরাধে ১৪ জনকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০