সংবাদ শিরোনাম ::
মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রী নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: একাধিক খুনের ঘটনায় বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘটার পরই কেবল নড়েচড়ে বসে সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর। বিলাসবহুল বিশালাকার লঞ্চও এর ব্যতিক্রম নয়। একে একে ছ’টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিরাপত্তাহীনতার জন্য লঞ্চ মালিকদের দায়ী করছে বরিশালবাসী। দ্রুত যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

সবশেষ গত ১৭ নভেম্বর বরিশাল-ঢাকা নৌ রুটের সুন্দরবন-১১ লঞ্চের ছাদে শামীম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। ঘটনার দু সপ্তাহ পরেও ঘাতককে খুঁজে পায়নি আইনশৃংখলা বাহিনী। শামীম নারায়নগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানায় চাকরি করতো। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার জামুরা।

চুক্তিতেও লঞ্চে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ২০১৬ সালের ১৬আগস্ট ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিনে গৃহবধূ মিনা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। আটক নিহতের স্বামীসহ তিন জন ৩০ হাজার টাকায় হত্যার কথা স্বীকার করে। ১৪ সেপ্টেম্বর পারাবত-১১ লঞ্চের কেবিনে এক নারীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে কথিত প্রেমিক।

শুধু বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতে বিআইডব্লিউটিএ ও মালিক পক্ষের সমন্বয় জরুরি। এ নিয়ে তালবাহানা হলে আন্দোলনে নামবে যাত্রী স্বার্থ সংরক্ষণ পরিষদ। যাত্রী নিরাপত্তায় সরকারি বেতনে আনসার নিয়োগ চায় লঞ্চ মালিক সমিতি। তবে, খাবার ও বাসস্থান দেবে তারা। লঞ্চে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ।

২০১৯ সালের ৩জুন ঢাকা-ভান্ডারিয়া রুটের এমভি ফারহান-১০ লঞ্চ থেকে এফডিসির শুটিং সহকারি সাদ্দাম এবং ঢাকা-কালাইয়া রুটের পারাবত-১৪ থেকে রুবেল গাজীকে নদীতে ফেলে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রী নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০