সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রাথমিক কথাবার্তা চলছে, জোট বা দল গঠনের সিদ্ধান্ত এখনই নয়: নূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর নতুন জোট করার চিন্তা-ভাবনা করছেন বলে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাংলাদেশ প্রতিদিনকে নূর বলেন, প্রাথমিক কথাবার্তা হয়েছে, একটি যৌথ প্রোগ্রামের মধ্যে দিয়ে একসাথে পথচলা শুরু হয়েছে। তবে দল বা জোট গঠনের সিদ্ধান্ত হয়নি।

সাকি ও নূরের জোট গঠনের এ উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ‘রাষ্ট্র চিন্তা’ নামে একটি সংগঠনের দায়িত্বশীলরাও যুক্ত রয়েছেন।

গত ২৮ নভেম্বর জাতীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তারা একটি যৌথ সমাবেশ করেছেন। সে সমাবেশে মওলানা ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্র চিন্তা একসঙ্গে অংশ নেয়।
এ বিষয়ে নূর জানিয়েছেন, মানুষের অধিকার নিশ্চিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর ঐক্যের গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে চারটি সংগঠন মিলে আমরা গত ২৮ নভেম্বর শহীদ মিনারে মওলানা ভাসানীর প্রতি সম্মান জানাতে তার ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে একটি যৌথ সমাবেশ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিক কথাবার্তা চলছে, জোট বা দল গঠনের সিদ্ধান্ত এখনই নয়: নূর

আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০