সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

দুদকের মামলায় কারাগারে গেলেন বিআরটিএ সহকারী আনসারী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চোরাই গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে গেলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক আইয়ুব আলী আনসারী।

বরিশাল বিশেষ আদালতের বিচারক মো. মোহসিনুল ইসলাম সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একাধিক মামলার কয়েকটি তারিখে আদালতে অনুপস্থিত থাকায় আইয়ুব আলী আনসারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলেন আদালত।

আইয়ুব আলী আনসারী বর্তমানে বিআরটিএ’র ঢাকা কার্যালয়ে কর্মরত রয়েছেন। এর আগে বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে পরিদর্শক এবং সহকারী পরিচালক পদে কর্মরত থাকাবস্থায় তার বিরুদ্ধে অগণিত দুর্নীতির অভিযোগ রয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনে আবেদনকারীদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মোটা অংকের টাকার বিনিময়ে চোরাই গাড়ির রেজিস্ট্রেশন দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে সর্বাধিক এমনটাই জানিয়েছে দুদক।

তার আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু জানান, ২০১৭ সালে বরিশাল বিআরটিএ’তে কর্মরত পরিদর্শক পদে থাকাবস্থায় একটি গাড়ির রেজিস্ট্রেশন আবেদনের সরেজমিনে পরিদর্শন করেন তিনি। তার দেওয়া তথ্যের প্রতিবেদনের ভিত্তিতে গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় ওই গাড়িটি ছিল একটি চোরাই গাড়ি। এ ঘটনায় দূদক তার বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযোগপত্র দিয়েছে।

অ্যাডভোকেট বাচ্চু জানান, আইয়ুব আলী আনসারী উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি মামলার কয়েক তারিখে আদালতে আসলেও বিচারক ছিলেন না। গত তারিখে আনসারী ছিলেন অসুস্থ। এসব কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলেন আদালত। সোমবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুদকের মামলায় কারাগারে গেলেন বিআরটিএ সহকারী আনসারী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০