সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

১০ বছর ধরে এক নারীকে ধর্ষণ করেছেন ক্রিকেটার বাবর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বর্তমান সময়য়ের পাকিস্তান ক্রিকেটের তারকা খেলোয়াড় বাবর আজমের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগ করে লাহোরে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

শনিবার সংবাদ সম্মেলনে ওই নারী জানান, বাবর আজম নাকি তাকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়েছিলেন এবং ১০ বছর ধরে তার সঙ্গে মেলামেশা করেছেন।হামিজার দাবি, বাবর আজম যখন কঠিন সময় পার করছিল, তখন মানসিক ও আর্থিকভাবে তাকে সাহায্য করেছিলেন তিনি।বাবর আজম এখন অবস্থান করছেন নিউজিল্যান্ডে। দেশটিতে তারা টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য সফর করছে।

তিনি জানান, ‘বাবর আজম বড় তারকা হওয়ার আগে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রয় ১০ বছর ধরে তাদের এই সম্পর্ক চলমান ছিল। এই সময়ের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন। বিয়ের মিথ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

রামিজা জানান, তিনি এবং বাবর আজম ছিলেন স্কুল বন্ধু। একই সঙ্গে পড়া-লেখা করতেন। থাকতেনও তারা কাছাকাছি। যে কারণে তাদের দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালেই রামিজাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। শুধু তাই নয়, কোর্টে বিয়ে করবেন বলে তারা দু’জন নাকি পালিয়েও গিয়েছিলেন।এরপরই মত পরিবর্তন করে ফেলে বাবর। কারণ, ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্বে ছিলেন তিনি। খ্যাতি এবং সুনাম বাড়ছিল তার। একই সঙ্গে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার হাতছানি তার সামনে। এসব কারণে তখন তিনি রামিজাকে আর বিয়ে করেননি।

রামিজা এরপর জানান, বাবর তাকে পুলিশের কাছে অভিযোগ করলে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং শারীরিকভাবেও নাকি নির্যাতন করেছিলেন। অথচ, তিনি নাকি এক সময় বাবরের সমস্ত খরচ বহন করেছিলেন।

সাজ সাদিক নামে পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে ওই নারীর প্রেস কনফারেন্সের ভিডিও পোস্ট করে তার বক্তব্য এভাবে তুলে ধরেছেন, ‘সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সে আমাকে গর্ভবতী করেছে, শারীরিক নির্যাতন করেছে, আমাকে হুমকি দিয়েছে এবং যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে।’

আচমকা বাবর আজমের বিরুদ্ধে এই নারীর অভিযোগে কিন্তু পাকিস্তান ক্রিকেট এখন তোলপাড়। দেশটির ক্রিকেটের সম্মানহানির ক্ষেত্রে এটা ভুমিকা রাখবে বলে মনে করছেন বোদ্ধারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।

চলতি মাসের (নভেম্বর) শুরুতেই পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্বই দেয়া হয়েছে বাবর আজমের ওপর। আগে থেকেই ছিলেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক। এবার নিউজিল্যান্ড সফরে টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ বছর ধরে এক নারীকে ধর্ষণ করেছেন ক্রিকেটার বাবর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০