সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বাইডেন যুদ্ধ বাধাতে পারেন, আশঙ্কা চীন সরকারের উপদেষ্টার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বাধাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চীন সরকারের এক উপদেষ্টা। ২২ নভেম্বর সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

চীন সরকারের ওই উপদেষ্টার নাম ঝেং ইয়ংনিয়ান। তিনি চীনের শেনঝেনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেমপোরারি চায়না স্টাডিজের ডিন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়ংনিয়ান মত দেন, বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে উন্নতি হওয়ার বিভ্রম বেইজিংয়ের অবশ্যই ত্যাগ করা উচিত।

ভবিষ্যতে ওয়াশিংটনের আরও কঠোর অবস্থানের ব্যাপারে বেইজিংয়ের প্রস্তুত থাকা উচিত বলেও মত দেন চীন সরকারের এই উপদেষ্টা। তাঁর মতে, ভালো দিন শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রতিটি সুযোগ চীনের কাজে লাগানো উচিত বলে মনে করেন ঝেং ইয়ংনিয়ান।

চীন সরকারের ওই উপদেষ্টা বলেন, চীনকে দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্রে উভয় দলের মধ্যে এখন ঐকমত্য আছে। ফলে, বাইডেন হোয়াইট হাউসে প্রবেশের পর চীনের ব্যাপারে মার্কিন জনগণের অসন্তোষের সুযোগটি তিনি নিতে পারেন।

বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট হবেন বলে মনে করছেন ঝেং ইয়ংনিয়ান। তাঁর মতে, বাইডেন যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করতে না পারেন, তাহলে তিনি কূটনৈতিক উপায়ে কিছু করবেন। তিনি চীনের বিরুদ্ধে কিছু করবেন।

চীন সরকারের ওই উপদেষ্টার ভাষ্য, ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতার উন্নয়নে আগ্রহী নন। কিন্তু বাইডেন আগ্রহী। ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন। কিন্তু একজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করে দিতে পারেন।

বাণিজ্য, মানবাধিকার, করোনাসহ নানান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। বাইডেন জয়ী হলে কিছুটা সময় নিয়ে অনেকটা সতর্কতার সঙ্গে তাঁকে অভিনন্দন জানায় চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইডেন যুদ্ধ বাধাতে পারেন, আশঙ্কা চীন সরকারের উপদেষ্টার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০