সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বলিউড অভিনেত্রী ধর্মের টানে অভিনয়কে বিদায়, মাওলানাকে বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বিগ বস খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান সম্প্রতি বিনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন তিনি। প্রায়ই চুপিসারেই সেরে ফেলেছেন বিয়ে।
ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করেছেন সানা। শুক্রবার তাদের বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে।

সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন বুজুর্গ আলেম।

এর আগে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা জানিয়ে সানা খান তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এই তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘‌সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বলিউড অভিনেত্রী ধর্মের টানে অভিনয়কে বিদায়, মাওলানাকে বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০