সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সিগারেট ধরিয়ে ঘুম, দগ্ধ হয়ে চিরঘুমে যুবক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন দীপায়ন সরকার (৩৫)। সেই সিগারেটের আগুনে প্রথমে বালিশ পোড়ে। এরপর মশারিতে আগুন ধরে। এতে দগ্ধ হন তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীপায়ন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া রানী সরকার (৫)।

গত শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় আগুনে দগ্ধ হন একই পরিবারের তিনজন।

দীপায়ন সরকার নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ইছাপুর গ্রামের রাম গোপাল সরকারের ছেলে। সপরিবারে তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরে সরদার বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে দীপায়ন ঘরের ভেতরে শুয়ে সিগারেট ধরান। সিগারেটের আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সেই আগুন থেকে প্রথমে বালিশ পুড়ে যায়। সেখান থেকে মশারিতে আগুন ধরে। তাঁদের তিনজনের শরীরে আগুন ধরে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে দীপায়ন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিগারেট ধরিয়ে ঘুম, দগ্ধ হয়ে চিরঘুমে যুবক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০