সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বিএনপি নেতার টাকার পাহাড়ের উৎস্য কী? আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছেন বিএনপির নেতা আহসানুল হক বাহার। চট্টগ্রামের হালিশহর বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদক বর্তমানে কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি চেয়ারপারসন লোকমান হোসেন ভূঁইয়ার আপন ভাগনে।
জানা গেছে, মামার হাত ধরেই বিএনপির রাজনীতিতে আসেন বাহার। এরপর শুরু করেন বিদ্যুতের তার চুরিসহ বিভিন্ন অনিয়ম। ২০১৪ সালে লোকমান হোসেন ভূঁইয়ার ক্ষমতার দাপটে কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারের চাকরি পান তিনি। এরপরই আঙুল ফুলে কলাগাছ হয় তার। নিজের লোকের মাধ্যমে স্টেডিয়াম সংস্কার, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা থেকে শুরু করে ছোট-বড় টেন্ডার পাস করিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। ছয় বছরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কোনো উন্নয়ন না করলেও দুর্নীতির মাধ্যমে নিজে টাকার পাহাড়ে উঠে বসেছেন আহসানুল হক বাহার।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের হালিশহর বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন বিদ্যুতের তার চুরিসহ কয়েকটি মামলা হয়েছে আহসানুল হক বাহারের বিরুদ্ধে। টাকা ও ক্ষমতার জোরে অতীতের সব অপকর্ম ও মামলা চাপা দিয়ে বর্তমানে কক্সবাজার স্টেডিয়ামে দুর্নীতির জাল পেতেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক কর্মচারী বলেন, সেখানে বিসিবি থেকে দেয়া সব বাজেট নিজের হাতে রাখেন ভেন্যু ইনচার্জ আহসানুল হক বাহার। ইচ্ছেমতো ঠিকাদার নিয়োগ করে কাজ করান। নোয়াখালী-চট্টগ্রাম থেকে নিজের লোক এনে ছোটখাট সংস্কার কাজ করান। খাবারের জন্য বাজেট দেয়া হয়, কিন্তু সেই টাকা নিজের পকেটে ঢোকান তিনি। আবার কোনো কাজে ১০ জন শ্রমিক নিয়োগ করলে, সেখানে ৩০ জন দেখিয়ে বিল পাস করান। ছয় বছরে শুধুমাত্র খাবার বাবদ কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন আহসানুল হক বাহার।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাহারকে আমরা কক্সবাজার স্টেডিয়ামের সবকিছুর নিয়ন্ত্রক হিসেবেই চিনি। তিনি আপন মামা লোকমান হোসেন ভূঁইয়ার ক্ষমতা বলে স্টেডিয়ামের সব টেন্ডার ও বাজেট নিজের নামে পাস করিয়ে নেন। গত কয়েক বছরে কোটি টাকার মালিক হয়েছেন আহসানুল হক বাহার। সুষ্ঠু তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।

কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি এমআর মাহবুব বলেন, ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হয়। ছয় বছরে স্টেডিয়ামের দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি আহসানুল হক বাহার, উল্টো দুর্নীতি করে নিজে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। শুধুমাত্র উন্নয়ন না হওয়ায় এত বছরেও এ স্টেডিয়ামে বড় কোনো আর্ন্তজাতিক ইভেন্ট হয়নি।

এ বিষয়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ ও বিএনপি নেতা আহসানুল হক বাহার বলেন, স্টেডিয়ামের যাত্রা শুরুর দিন থেকেই আমি ভেন্যু ইনচার্জের দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়াইনি। এখানে বাজেট পাস করা, কাজ বাস্তবায়ন- সবই বিসিবি করে। আমি শুধু স্টেডিয়াম দেখভাল করি।

তিনি আরো বলেন, লোকমান হোসেন ভূঁইয়া আমার আপন মামা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আমি কখনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। কোনো কমিটিতে আমার নাম থাকলেও সেটা আমি বলতে পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতার টাকার পাহাড়ের উৎস্য কী? আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০