সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরগুনায় বাবা-মাকে মেরে রক্তাক্ত করা সেই মেয়ে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরগুনায় পেনশনের টাকার জন্য মা-বাবাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় করা মামলায় মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সিমা আক্তার। এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন গ্রেফতার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
আলোচিত এই মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। এ মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সিমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বাবা-মাকে মেরে রক্তাক্ত করা সেই মেয়ে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০