সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে যাত্রীবাহী বাসে ড্রামের ভেতরে তরুণীর লাশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ভেতর একটি ড্রামে অজ্ঞাত (২৫) তরুণীর লাশ পাওয়া গেছে। শুক্রবার রাত সাতটার দিকে উপজেলার ভুরঘাটা নামক এলাকায় বাসটি থেকে লাশটি উদ্ধার করে গৌরনদী পুলিশ। বাসের ভেতরে ড্রামভর্তি লাশ পাওয়া বিষয়টি পুলিশকে অবাক করেছে। কী ভাবে কোথা থেকে বা কে লাশটি নিয়ে আসছে এমন কি প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে।

এরআগে শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ‘ক্লাসিক পরিবহন’র এ বাসটি যাত্রী নিয়ে গৌরনদীর ভুুরঘাটা স্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে যায়।

বাস স্টাফদের বরাত দিয়ে পুলিশ জানায়, পথিমধ্যে বরিশালের প্রবেশদ্বার গড়িয়ারপাড়ে বাসটি থামলে অজ্ঞাত এক যাত্রী ড্রামটি নিয়ে ওঠেন। কিন্তু বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ডে পৌছানো পরপরই ওই তড়িঘড়ি করে নেমে যান।

অনেক খোঁজা-খুঁজির পরে যাত্রীকে না পেয়ে স্টাফরা ড্রামটি খুললে দেখতে পায় ভেতরে এক নারীর লাশ। বিষয়টি নিয়ে কোন রকমের বিলম্ব না করে বাসের সুপারভাইজার সংশ্লিষ্ট গৌরনদী থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক গৌরনদী পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, রক্তাক্ত লাশটি দেখে মনে হচ্ছে তরুণীকে হত্যা করা হয়েছে। এবং লাশটি কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশে বাসে ওঠানো হয়েছিল। কিন্তু সামনে বিপদ থাকতে পারে এমন ভাবনায় ফেলে পালিয়ে গেছে।

এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করবে জানিয়ে ওসি বলেন, তরুণীর লাশ কী ভাবে কোথা থেকে বা কে নিয়ে আসছে এমন কি প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যাত্রীবাহী বাসে ড্রামের ভেতরে তরুণীর লাশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০