সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

ঘরের মেঝেতে নিজের শরীরের রক্ত দিয়ে ‘এ প্লাস লিখে আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: যশোরের অভয়নগরে কুলসুম আক্তার (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া প্রফেসরপাড়ার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ কুলসুমের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে আত্মহত্যার আগে তিনি ঘরের মেঝেতে নিজের শরীরের রক্ত দিয়ে ‘এ প্লাস আর’ লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দ্বিতীয় বিয়ে করেন কুলসুম আক্তার। তার বর্তমান স্বামীর নাম ইমতিয়াজ উদ্দিন। তিনি ঢাকায় ব্যবসা করেন। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তার। ইমতিয়াজ তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করবেন বলেও জানতে পেরেছিলেন কুলসুম। এ কারণে হয়তো তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কুলসুমের প্রথম ঘরের কন্যা জান্নাতুল ফেরদৌস মিম যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মায়ের কক্ষ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার মায়ের লাশ ঝুলতে দেখতে পান।

পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে গৃহবধূ কুলসুমের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে কী কারণে তার মা আত্মহত্যা করেছেন, তা বলতে পারেননি মিম।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে কুলসুম সিরিঞ্জ দিয়ে নিজের শরীরের রক্ত বের করে ঘরের মেঝেতে ‘এ প্লাস আর’ লেখেন। পরে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে ‘এ প্লাস আর’ মানে কী, সেটা জানতে পারেনি পুলিশ।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরের মেঝেতে নিজের শরীরের রক্ত দিয়ে ‘এ প্লাস লিখে আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০