সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিজেকে সাকিবের ‘অন্ধভক্ত’ দাবি মহসিনের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া মহসিন তালুকদার দাবি করেছেন, তিনি মূলত ক্রিকেটপ্রেমী ও সাকিবের অন্ধভক্ত। সম্প্রতি ভারতের কলকাতায় সাকিবের কালীপূজা উদ্বোধনের খবর শুনে ক্ষুব্ধ হন মহসিন। সেই ক্ষোভের বশেই তিনি এমন হুমকি দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে সিলেটে র‌্যাব–৯–এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৯–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, কারও প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে কারও ইন্ধন পাওয়া যায়নি। হুমকির সময় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে র‌্যাব। অস্ত্রটি কোরবানির সময় কিনেছিলেন মহসিন।

গত রোববার রাতে ফেসবুক লাইভ থেকে অস্ত্র হাতে নিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‌্যাব। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ পূর্বপাগলা ইউনিয়নের রনশি গ্রাম থেকে মহসিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। র‍্যাব কর্মকর্তারা জানান, দক্ষিণ সুনামগঞ্জে মহসিন তাঁর স্ত্রীর বড় বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সূত্র ধরে দক্ষিণ সুনামগঞ্জের রনশি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মহসিনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। মহসিনকে জালালাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিজেকে সাকিবের ‘অন্ধভক্ত’ দাবি মহসিনের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০