সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বানারীপাড়ায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি: জনদূর্ভোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ১৫ দিন ব্যাপি কর্মবিরতি চলছে। ফলে এসব দপ্তরের নিয়মিত দাপ্তরিক ই-নথি,ই-নামজারী ও মোবাইল কোর্টসহ দৈনন্দিন কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাগণ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এরূপ কর্মসূচি অব্যাহত থাকলে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্নসহ মাঠ পর্যায়ে রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক কর্মকান্ড স্থবির হয়ে পড়বে। আন্দোলনকারীরা জানান তাদের দাবী দাওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় দু’দশকেও এ ন্যায্য দাবী পূরণ হয়নি। তারা তাদের এ ন্যায্য ও যৌক্তিক দাবী পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বানারীপাড়ায় আন্দোলনরতরা হলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী (নাজির) ও জেলা কালেক্টরেট সহকারী সমিতির সহ-সম্পাদক কে এম মতিউর রহমান, সার্টিফিকেট সহকারী ও জেলা কালেক্টরেট সহকারী সমিতির সহ-সভাপতি মো.তহিদুল ইসলাম, হিসাব সহকারী তানজিদুর রহমান,স্টেনো ইয়াসমিন,উপজেলা ভূমি অফিসের অফিসর সহকারী (নাজির) মো.সফিকুল ইসলাম অফিস সহকারী মো. মনির হোসেন ও কবির হোসেন প্রমূখ। প্রসঙ্গত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতির এ কর্মসূচি চলমান রয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি: জনদূর্ভোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০