সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মায়ের প্রেমিকাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কোপাল ছেলে, একদিন বাদে মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাদারীপুরের ডাসারে মায়ের পরকীয়ার কারনে ছেলের হাতে জাহিদ মীর নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে খুনের ঘটনায় ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিলো। এ নিয়ে প্রবাসীর ছেলে সাকিবের ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত শনিবার রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়।

এ সময় জাহিদকে প্রবাসীর ছেলে সাকিব তার বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে সাকিবের নেতৃত্বে সাগর, শামসুল হক, লোকমান, খবির ও জীবনসহ বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সাকিব ও তার সহযোগীদের ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাবি পিপাসা বেগম বলেন, বিয়ের অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সাকিবও তার লোকজন। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

নিহতের ভাই আসাদ মীর বলেন, হত্যাকারী সাকিবের মামা লোকমানের প্রভাবেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের প্রেমিকাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কোপাল ছেলে, একদিন বাদে মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০