সংবাদ শিরোনাম ::
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

বরিশালে চেম্বার ছেড়ে পালিয়ে গেল আইনজীবী: ডিবি উদ্ধার করল ফেন্সিডিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:: বরিশাল নগরীর এক আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এসময় আলম রশিদ লিখন নামের ওই আইনজীবী পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেছেন। আজ রোববার বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফজলুল হক এভিনিউ এলাকায় ওই আইনজীবীর চেম্বারে উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতেৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত নগরীর প্রাণকেন্দ্র ফজলুল হক এভিনিউ কোর্টের বিপরীতে আইনজীবী আলম রশিদ লিখন মাদক ব্যবসা করে আসছিল। এতে চরবাড়িয়ার বুলেট খান নামে একজন সম্পৃক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। রোববার দুপুরে সেই চেম্বারটিতে হানা দিলে আইনজীবীকে না পাওয়া গেলেও তার চেম্বার থেকে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জানা যায়, ডিবি পুলিশ আসার খবরে আইনজীবী দৌড়ে পালিয়ে গেছে।

আইনজীবী আলম রশিদ লিখনের চেম্বার থেকে আগেও কয়েকবার ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় জেলা আইনজীবী সমিতি থেকে তার সদস্য পদ বাতিল করা হয়। পরবর্তীতে আদালতপাড়া থেকে চেম্বার ফজলুল হক এভিনিউতে নিয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার সহকারি কমিশনার (এসি) নরেশ কর্মকার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল উদ্ধার করা হলেও আইনজীবী পালিয়ে গেছে। এখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়ার প্রস্তুতিসহ তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চেম্বার ছেড়ে পালিয়ে গেল আইনজীবী: ডিবি উদ্ধার করল ফেন্সিডিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০