সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে ইটভাটা মালিকের হাতের কব্জি কর্তন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে এক ইটভাটা মালিকের হাতের কব্জি কর্তন করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভান্ডারীকাঠী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারীকাঠী গ্রামের হাওয়া ইটভাটার মালিক আবুল হোসেন হাওলাদার (আবু) ৩ বছর পূর্বে কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের রাজ্জাক ব্যাপারীর পুত্র মিজান ব্যাপারীকে নিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। ২ বছর পরে মিজান ব্যাপারী আরও ৪ জনকে অংশীদার নিয়ে ইটভাটা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে আলাদাভাবে ব্যবসা শুরু করে। ভাটা মালিক মিজান ব্যাপারীর কাছ থেকে ইটের সিজনে ৪ লক্ষ ইট যার মূল্য ২০ লক্ষ টাকা ক্রয় করার জন্য সাউথইস্ট ব্যাংক বরিশাল শাখায় একটি চেক প্রদান করে। যার নম্বর- ৫৩৬৩৭৯৭। মিজান ব্যাপারী যথাসময়ে ইট না দিয়ে ভাটা মালিককে ঘুরাতে থাকে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হলে মিজান ব্যাপারী গত ২৬ জলাই ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে ভাটা মালিক ও তার পরিবারের ওপর হামলা চালালে ৯৯৯ ফোন করে প্রাণে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে বেশ কয়েকবার মীমাংসায় বসলেও কোন সমাধান পাননি ভাটা মালিক আবু। নিরুপায় হয়ে গত ২৪ অক্টোবর আবুর স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে মিজান ব্যাপারীর বিরুদ্ধে পুলিশ সুপার বরিশাল বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর জের ধরে শনিবারে রাতে মিজান ব্যাপারীর নেতৃত্বে আফজাল হোসেন জুয়েল, শাহজাহান হাওলাদারসহ ১০/১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা দিয়ে ভাটা মালিক আবুর ওপর অতর্কিত হামলা চালায়। এতে আবুর ডান হাতের কব্জি কর্তন হয়ে যায়। আবুর ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত আবুকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেলে প্রেরণ করে।

আবুর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা পঙ্গুতে পাঠিয়ে দেয়। বর্তমানে ভাটা মালিক আবু পঙ্গুতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইটভাটা মালিকের হাতের কব্জি কর্তন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০