সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বানারীপাড়ায় বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব হাওলাদারের ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিআরডিবি’র সাবেক হ্যাটট্রিক চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিবুর রহমান হাওলাদার (৭০) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৪ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মো.হাবিবুর রহমান হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আ.জলিল হাওলাদারের মেজ ভাই। রবিবার সকাল ১০টায় উপজেলার নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডুবানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব হাওলাদারের ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০