গাইবান্ধায় ফেনসিডিলসহ চার নারী মাদক কারবারি আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক দ্রব্য ফেনসিডিল পরিবহনের সময় চার নারী মাদক কারবারিকে আটক করেছে। গতকাল ১০ নভেম্বার মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই চার নারী মাদক কারবারিকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাঁধন পাম্পের সামনে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশী চালায়। অভিযানে বাসের যাত্রী তিন নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর (শালমারা) গ্রামের মৃত আজিজের স্ত্রী আছছুরা (৩২), রফিকুলের স্ত্রী হারেছা বেগম ও এমদাদুলের স্ত্রী আমেনা (৩২) । অপরদিকে, একই জায়গায় রাত সোয়া একটার দিকে অপর একটি নাবিল পরিবহনে তল্লাশী চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল সহ আরও এক নারীকে আটক করে। আটককৃত নারী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিনগর (চকপাড়া) গ্রামের শহীদের মেয়ে মনি (২১)। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।


























