সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ট্রাম্পকে ছুড়ে ফেলেছে জনগণ: হিলারি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর ডোনাল্ট ট্রাম্পকে তুলোধুনো করেছেন হিলারি ক্লিনটন। ডোনাল্ট ট্রাম্পের পরাজয়কে জনগণের প্রত্যাখ্যান বলে অভিহিতি করেছেন হিলারি। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে ট্রাম্পকে ছুড়ে ফেলে দিয়েছে জনগণ।

হিলারি বলেন, ট্রাম্পের অপশাসনের বিরুদ্ধে জনগণ কথা বলেছে। ভোটের মাধ্যমে তারা এর জবাব দিয়েছে।
আমেরিকার জনগণ নতুন ইতিহাস সৃষ্টি করায় তাদের ধন্যবাদ দিয়ে টুইট করেন হিলারি। টুইট তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ধন্যবাদ যারা এই ইতিহাস সৃষ্টি করেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ট্রাম্পের কাছেই হেরে যান হিলারি। পপুলার ভোট বেশি পেলেও ইলেক্টোরাল ভোটে হেরে গিয়েছিলেন হিলারি।
সব উত্তেজনার অবসান ঘটিয়ে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারি আর দেশজুড়ে দীর্ঘ সামাজিক সহিংসতার মতো ভিন্ন এক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশটির এবারের নির্বাচন।
শক্তিশালী প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন জো বাইডেন। যদিও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রায় ৫০ বছর ধরে কাজ করছেন জো বাইডেন। তারপরও প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের। তৃতীয়বারের চেষ্টায় সেই লক্ষ্যে সফল হয়েছেন তিনি।
সূত্র: ফক্স নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পকে ছুড়ে ফেলেছে জনগণ: হিলারি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০