সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর গলায় ফাঁস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরগুনায় নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় এক কাপড় ব্যবসায়ীকে গালিগালাজ করেন সুদী জহিরুল ইসলাম সৌরভ। এতে অপমান সহ্য করতে না পেরে ওই ঋণগ্রস্ত ব্যবসায়ী বেলাল হোসেন পলাশ (৩৭) আত্মহত্যা করেছেন। এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সকালে সদর উপজেলার নলী বাজারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গর্জনবুনিয়া গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে বেলাল হোসেন পলাশ (৩৭) নলী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি বরগুনা শহরের শেরেবাংলা সড়কের পল্লী চিকিৎসক জহিরুল ইসলাম সৌরভের কাছ থেকে ২০১৫ সাল থেকে পর্যায়ক্রমে সাড়ে সাত লাখ টাকা মাসিক ২৬ হাজার টাকা সুদে ঋণ নেন। সুদ বাবদ এ পর্যন্ত ১১ লাখ পরিশোধ করেন পলাশ। এর পরও আসল টাকার জন্য পলাশকে চাপ দিতে থাকেন সৌরভ।

ওই টাকা নির্ধারিত সময় পরিশোধে ব্যর্থ হওয়ায় সৌরভ শনিবার ভোরে পলাশকে গালিগালাজ করেন। অপমান সইতে না পেরে ভোর সাড়ে ৬ টার দিকে নলী বাজারের বাসার পেছনে মেহগিনি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এদিকে পলাশের আত্মহত্যার পর আজ সকাল ৭টার দিকে আবারও টাকা চেয়ে ফোন করেন সুদ ব্যবসায়ী সৌরভ। পলাশের স্ত্রী রোকসানা তাকে পলাশের আত্মহত্যার খবর জানান। এ ঘটনার পর ফোন বন্ধ করে গাঢাকা দিয়েছেন সুদ ব্যবসায়ী জহিরুল ইসলাম সৌরভ।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম মিলন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’ এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর গলায় ফাঁস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০