সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

শিশুদের নকল প্রসাধনী তৈরি, ৩৮ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: দেশি-বিদেশি বিভিন্ন ধরনের নকল শিশু প্রসাধনী তৈরির অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-১০ ও বিএসটিআই’র সহযোগিতায় রাজধানীর চকবাজারে মৌলভীবাজার টাওয়ারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ অভিযানে জরিমানার পাশাপাশি দুজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

সারোয়ার আলম বলেন, শিশুদের ব্যবহার্য জনসন বেবি লোশন, বেবি শ্যাম্পু, জনসন পাউডার, ইউনিলিভারের পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলিসহ ২৮ ধরনের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রয় করা হচ্ছিল। অভিযুক্তরা এসব পণ্যের খালি বোতল চীন থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করে।

তিনি আরও বলেন, তারা নিজেদের অনুমোদনহীন কারখানায় রিফিল করে স্টিকার লাগিয়ে বাজারে আসল বিদেশি পণ্য বলে বিক্রয় করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এসব নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহারে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের মারাত্মক ধরনের স্কিন ডিজিজ/চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের আশঙ্কা রয়েছে।

সারোয়ার আলম বলেন, বিএসটিআই’র অনুমোদনবিহীন বিপুল পরিমাণে ভেজাল, নকল ও নিম্নমানের কসমেটিকস পণ্য মজুত ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১,৪৩ ও ৫০ ধারা অনুযায়ী ৯টি প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়।

ইমরান হোসেন রায়হান (২০), আব্দুল কাদের (২৫) নামের দুজনকে ৫ লাখ টাকা জরিমানা ও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ সময় ২টি প্রতিষ্ঠান সিলগালা করে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল, নকল ও নিম্নমানের প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুদের নকল প্রসাধনী তৈরি, ৩৮ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০