সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের এক শহরে নতুন মেয়র কুকুর! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা জানতে হয়তো আপনাকে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে। তবে দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের এক শহরের মেয়র নির্বাচনের ফল আপাতত দেখে নিতে পারেন! হ্যা, প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে এই মেয়র নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এটি খুবই মজার একটি নির্বাচন। কারণ, এতে শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি কুকুর।

কুকুরটির নাম উইলবার। এটি হচ্ছে ছয় বছর বয়সী এক ফ্রেঞ্চ বুলডগ। কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র‍্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। আগামী চার বছর এই পদে থাকবে কুকুরটি।

উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড বলেছেন, ৫০০-রও কম অধিবাসী আছে এই ছোট্ট শহরে। এখানে কখনোই কোনও মানুষকে মেয়র পদে বসানো হয়নি।

যেভাবে কুকুরকে নগরপিতা বানানো শুরু

টিভি চ্যানেল এনবিসিকে এমি নোল্যান্ড জানান, একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। আর তখন থেকেই এই রীতি চলে আসছে।

‘উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। তবে নতুন মেয়রকে তার পেটে এবং কানে নিয়মিতভাবে আদর করতে হয়’,-বলেন এমি নোল্যান্ড।

র‍্যাবিট হ্যাশে প্রথম যে কুকুর মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এরপর মোট পাঁচবার ওই শহরে সারমেয় নেতৃত্বকে বরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের এক শহরে নতুন মেয়র কুকুর! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০