সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জয়ের পথে বাইডেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নাটকীয় নির্বাচন শেষে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের পথে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অপরদিকে ২১৪টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ৫৩৮ আসনের ‘ইলেক্টোরাল কলেজ’-এ ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে পারেননি কেউই। খবর এএফপি’র।

এদিকে, সর্বশেষ ভাগ্য নির্ধারণকারী চারটি অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প টিম। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ভোট গণনায় আইনি চ্যালেঞ্জ জানান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ততক্ষণে মিশিগান ও উইসকনসিন রাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে। ফলে এ দুটি অঙ্গরাজ্য মিলে মোট ২৬টি ইলেক্টোরাল কলেজ ভোট চলে গেছে ডেমোক্র্যাট প্রার্থীর ঘরে।

এদিকে জর্জিয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে বাইডেনের পক্ষে ভোট পড়েছে ৪৯.১২ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের পক্ষে ৪৯.৬৫ শতাংশ। এখনও অঙ্গরাজ্যটিতে ভোট গণনা চলছে।

জর্জিয়ায় ইলেক্টোরাল কলেজ ভোট আছে ১৬টি। আর নির্বাচনে জিততে বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। ফলে সেখানে জিতলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী। তবে বাইডেনকে এত সহজে ছেড়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। জর্জিয়াসহ চার অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধ করার জন্য আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়ের পথে বাইডেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০