সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির করা আবেদন গ্রহণ করলেন আদালত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বরগুনার রিফাত হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী মিন্নিসহ দুই আসামির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুজনকে দেয়া বিচারিক আদালতের অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মিন্নিসহ দুই আসামির আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

প্রধান সাক্ষী থেকে প্রধান আসামি, এরপর বিচার শেষে মৃত্যুদণ্ড। গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে বিচার শেষে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বরগুনার আদালত। রায়ে রিফাতের স্ত্রী মিন্নিকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, ঘটনার দিন স্বামী রিফাতকে বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি।
গত ৪ অক্টোবর মিন্নিসহ মৃত্যুদণ্ড পাওয়া ৬ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে আসে। এরপরে খালাস চেয়ে আপিল করেন মিন্নিসহ পাঁচ আসামি। বুধবার মিন্নি ও আসামি সিফাতের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে অর্থদণ্ড।

এর আগে এই মামলার আরও তিন আসামি আপিল করেন। তবে আপিল শুনানি কবে হবে সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। মৃত্যুদণ্ড পাওয়া মিন্নিকে সম্প্রতি বরগুনা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর, ও একজনের ৩ বছর কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া খালাস পান অপর ৩ আসামি।
গত বছরের ২৬ জুন। বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে স্বামী রিফাত শরীফকে দলবেঁধে হত্যা করে নয়নবন্ডসহ বেশ কয়েকজন। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির করা আবেদন গ্রহণ করলেন আদালত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০