সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ভোলায় জেলেদের হামলায় ভূমি কমিশনারসহ আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালানার সময় জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পুলিশ কনস্টেবল মো. রাছেল, মৎস্য বিভাগের চুক্তিভিত্তিক মাঝি মো. বাহার ও জাকির।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ একটি টিম সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করছিলেন। রাত ২টার দিকে বঙ্গেরচর এলাকায় একটি ট্রলার নিয়ে ১৫-১৬ জন জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন।

এ সময় তাদের ধরার চেষ্টা করলে জেলেরা ইট-পাটকেল ও লাঠি নিক্ষেপ করেন। এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), একজন পুলিশ কনস্টেবল ও চুক্তিভিত্তিক ২ মাঝিসহ মোট ৫ জন আহত হন। এ সময় জেলেরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা-তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যান্ত মাছ শিকার, বাজারজাত, মজুদ ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় জেলেদের হামলায় ভূমি কমিশনারসহ আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০