সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৩ অঙ্গরাজ্যে জিতে গেলেই হোয়াইট হাউজ বাইডেনের?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনার শেষপর্যায়ে চলছে টান টান উত্তেজনা। কে হতে যাচ্ছেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট, তা এখনো বলা যাচ্ছে না। কারণে হিসাবের খাতায় ট্রাম্পই ‘জিতে যাচ্ছেন’ বলে মনে হচ্ছে। পিছিয়ে নেই বাইডেনও। যে কোনো সময় পাল্টে যেতে পারে চিত্র। মিশিগান, উইসকনসিন ও নেভাদায় বাইডেন জয় পেলে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৭০টিতে। অর্থাৎ হোয়াইট হাউস জো বাইডেনের দখলে চলে আসবে।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে রয়েছেন। শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন বাইডেন। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে ২১৩টি ইলেকটোরাল ভোট।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বাইডেনের আর দরকার মাত্র ৩২ ইলেকটোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের দরকার ৫৭।

এদিকে, নেভাদা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। অঙ্গরাজ্যটিতে ৮৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক সাত শতাংশ। আর জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক তিন শতাংশ। এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন। ১০ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্যে উইসকনসিনে এগিয়ে রয়েছে বাইডেন। সেখানে মোট ভোটের ৮৯ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ। আর ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ।
১৬ ইলেকটোরালের ভোটের অঙ্গরাজ্য মিশিগানে অল্প কিছু সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে মোট ভোটের ৯০ শতাংশ গণনা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। আর ৪৯ দশমিক ১ শতাংশ পেয়েছেন জো বাইডেন। সেখানে ট্রাম্প পেয়েছেন ২৩ লাখ ৯৭ হাজার ৯৪২টি ভোট। বাইডেন পেয়েছেন ২৩ লাখ ৮৪ হাজার আটশ ৮৫টি ভোট। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ১৩ হাজার ৫৬টি। ধারণা করা হচ্ছে যে কোনো সময় বদলে যেতে পারে এই চিত্র।
সূত্র: নিউইয়র্ক টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ অঙ্গরাজ্যে জিতে গেলেই হোয়াইট হাউজ বাইডেনের?

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০