সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

হাড় ভাঙার চিকিৎসার নামে অপচিকিৎসা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ফেনীতে একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না হাড় ভাঙার চিকিৎসার নামে অপচিকিৎসা। প্রতারণার ফাঁদে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন।
জানা গেছে, ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জাব্বার মার্কেটের নিচতলায় গোলবক্স নামে একটি হাড় ভাঙার চিকিৎসালয়ে দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেন মঞ্জু ও স্বপন নামে দুই ব্যক্তি।
সাহারা মার্কেটে এলাহিবক্স হাড় ভাঙার চিকিৎসালয়ে চিকিৎসা দেন আল আজিজ, ইউনুছ সেন্টারের নিচতলায় গোলবক্সে চিকিৎসা দেন নুরুল আবছার, ন্যাশনাল প্লাজায় নিচতলায় গোলবক্সে মঞ্জু, পাঁচগাছিয়ার মাথিয়ারায় আলাবক্স এ জুলফিকার, আরেকটি আলাবক্সে রিয়াদ, তেমুহনী গোলবক্স হাসপাতালে দিদার, পাশে আরেকটি গোলবক্সে শাহাদাত নামে এক ব্যক্তি হাড় ভাঙার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি অনুমতি না নিয়ে চিকিৎসা সেবা দেয়ার অপরাধে জেল, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করলেও কিছুতেই থামছে না চিকিৎসার নামে এ অপচিকিৎসা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে হাড় ভাঙার চিকিৎসালয় বন্ধ করে পালিয়ে যায় প্রতিষ্ঠানের ভুয়া চিকিৎসকরা। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে সাইনবোর্ডে নাম পরিবর্তন করে হাড় ভাঙার চিকিৎসালয়কে বিভিন্ন মেডিকেল হল ও ফিজিওথেরাপি নাম ব্যবহার করে হাড় ভাঙার চিকিৎসা নামে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে হরদম।

জেলা স্বাস্থ্য বিভাগের গঠিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডা. শরফুদ্দিন মাহমুদ ও সিভিল সার্জন অফিসের সিনিয়র ল্যাবরেটরি টেকনোলজিষ্ট মো. এমরান ভূইয়ার নেতৃত্বে পরির্দশন টিম শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে গিয়ে দেখতে পায় সবগুলো হাড় ভাঙার চিকিৎসালয় চালু আছে। পরির্দশনের সময় সায়েরা মার্কেটে এলাহি বক্স হাড় ভাঙার চিকিৎসালয়ে ৭০ বছর ধরে আহত ব্যক্তিকে ভাঙার চিকিৎসা দিচ্ছে আল আজিজ। এ সময় প্রতিষ্ঠানের মালিক আল আজিজকে সর্তক করা হয় এবং হাড় ভাঙার চিকিৎসার নামে এ অপচিকিৎসা বন্ধ রেখে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে নির্দেশ দেয়া হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার পরির্দশনে গিয়ে জাব্বার মাকেটে সন্ধানী এক্সরে নামে একটি প্রতিষ্ঠানকে সরকারের অনুমতি না নিয়ে কাযক্রম পরিচালনা করায় সর্তক করা হয়।

এছাড়া জনতা ক্লিনিক ও ট্রাংক রোড়ে মমতা ডায়াগনস্টিক সেন্টারকে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা এবং উপস্থিত কোনো ল্যাব টেকনোলোজিষ্ট না পাওয়ায় তাদেরকে কারণ দর্শাতে চিঠি দেয়া হয়।

তিনি বলেন, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগে এ সব ক্লিনিক ও ডায়গনস্টিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে প্রতিবেদন দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাড় ভাঙার চিকিৎসার নামে অপচিকিৎসা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০