সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সংশয় থাকলেও হিলারির চেয়েও এবার শক্ত অবস্থানে বাইডেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াই আজ। যুক্তরাষ্ট্রে স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার অংশ নেবে এ নির্বাচনে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে হোয়াইট হাউসের চাবি কার হাতে যাবে। ধনকুবের থেকে রাজনীতিতে এসে বিশ্ব কাঁপানো রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পুনরায় নাকি ডেমোক্র্যাট পার্টির আশা জাগানো প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট পদে বসবেন- তা ঠিক করবে আমেরিকানরা।

হাতি ও গাধা প্রতীকের এ লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্বই।
কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখা যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। এর আগে, ২০১৬ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিপুল জনসমর্থনে এগিয়ে থাকার মতো এবারও জাতীয় জরিপগুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। তবে গতবার হিলারি তার প্রতিপক্ষ ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নির্বাচনী ফলে হেরে যান।

এবার বাইডেনও হিলারির মতো এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাবেন কি-না তা নিয়ে সংশয় আছে।
সর্বশেষ তথ্যানুযায়ী ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পড়েছিল, তার চেয়ে ১১০.৬ % বেশি পড়েছে হাওয়াই স্টেটে। ১০৭.৭ % বেশি পড়েছে টেক্সাসে। এ দুটি স্থানেই ট্রাম্পের চেয়ে বাইডেনের পক্ষে বেশি ভোট পড়েছে বলে পর্যবেক্ষণ জরিপে উদ্ঘাটিত হয়।

এদিকে, ২০১৬ এবং ২০২০ এর নির্বাচনের মধ্যে দুইজনের এই ফারাক হয়ে যাওয়ার আরও কিছু কারণ আছে। যার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে, বাইডেনের প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব; যা হিলারির ক্ষেত্রে ছিল না।
এদিক থেকে সব নিবন্ধিত ভোটারের ৪৩ শতাংশই বাইডেনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে, আর নেতিবাচক মনোভাবের কথা বলেছে ৪২ শতাংশ। দু’য়ের হিসাবে ইতিবাচক মনোভাবে পুরো ১ পয়েন্ট পেয়ে গেছেন বাইডেন। অন্যদিকে, ২০১৬ সালে হিলারির প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব ছিল ৪০ শতাংশ আর নেতিবাচক ছিল ৫০ শতাংশ।

এই হিসাবে তার মোট পয়েন্ট ছিল মাইনাস-১০।
এই হিসাবে ২০১৬ সালের হিলারির তুলনায় এবার বাইডেন প্রতিপক্ষ ট্রাম্পের বিপরীতে বেশি ভাল করছেন। উপরন্তু আগেরবারের তুলনায় এবার অনেক বেশি স্বতন্ত্র ভোটার প্রধান দুই প্রার্থীর একজনকে এরই মধ্যে বেছে নিয়েছেন। এই সংখ্যা ৮৫ শতাংশ। ফলে তাদের মন পরিবর্তনের সম্ভাবনা কম। তাছাড়া, এবার বয়স্ক ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। এদিক থেকে বাইডেন ১০ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংশয় থাকলেও হিলারির চেয়েও এবার শক্ত অবস্থানে বাইডেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০