সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নারীদের ‘কুপ্রস্তাব’ পুলিশের সামনে গণপিটুনি-জুতাপেটা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ৩৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নারীদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ‘তৃণমূল নেতা’কে জুতাপেটা করেছে উত্তেজিত জনতা। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের রাজারহাটের দশদ্রোণে। এ বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ওই নেতা।
স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এলাকার নারীদের নানাভাবে উত্ত্যক্ত করতেন বুদ্ধদেব দাস নামের ওই ‘তৃণমূল নেতা’। অশ্লীল মেসেজ পাঠাতেন, কুপ্রস্তাবও দিতেন। ফলে এলাকার নারীদের মধ্যে ক্ষোভ জমেছিল অভিযুক্তের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সম্প্রতি ফের এক নারীকে অশ্লীল মেসেজ করেন তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই নারী। এরপর আজ মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেতেই তার ওপর চড়াও হন নারীদের। এলোপাথাড়ি জুতাপেটা করা হয় তাকে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। তাদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনোরকম উত্তেজিত জনতাকে শান্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

পুলিশ সূত্রে খবর, এর আগেও ওই নেতার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ উঠেছে। নারীরা প্রতিবাদ করেছেন, তাকে সতর্কও করেছেন। থানা-পুলিশও হয়েছে। কিন্তু তাতেও স্বভাব পাল্টায়নি অভিযুক্ত নেতা, যার জেরে এই পরিণতি।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে বুদ্ধদেব দাস কোনো মন্তব্য করেননি। তবে রাজারহাটের তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীদের ‘কুপ্রস্তাব’ পুলিশের সামনে গণপিটুনি-জুতাপেটা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০